এই যে অবিকল “বাবুর মা”! নিজে সুখ পায়নি, তাই পারুল রায়ানকেও এক হতে দেবে না! ক্ষিপ্ত দর্শক মহল!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকে শুরু থেকে দেখানো হয়েছিল পারুল একজন গ্রামের সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কিন্তু পড়াশোনায় তার তুখোড় বুদ্ধি। নিজের মেধার জন্য সে কলকাতাতে এসে পড়াশোনা করতে চায়। আর ওই গ্রামেই ভিটেবাড়ি রয়েছে আশুতোষ বসুর। ঘটনাচক্রে আশুতোষ বসুর নাতি রায়ান বসুর সঙ্গে পারুলের বিয়ে হয়। আর রায়ানের অমতে যেহেতু এই বিয়ে হয় তাই রায়ান এবং তার পরিবারের অনেকই প্রথমে পারুলকে কোনভাবে মেনে নিতে পারে না। কিন্তু সময়ের সাথে সাথে পারুল নিজের বুদ্ধি, সাহস এবং ব্যবহারের মাধ্যমে মন জয় করতে থাকে সবার।

Arijita Mukhopadhyay

তবে রায়ানের মা অর্থাৎ পারুলের শাশুড়ি কোনদিনই পারুলকে পছন্দ করেনা। শুধুমাত্র আশুতোষ বসুর কথার উপর বাড়িতে কেউ কথা বলতে পারেনা বলে তিনি চুপ করে থাকেন। কিন্তু পারুলকে তিনি একেবারেই পছন্দ করেন না। পারুল যতই ভালো কাজ করুক না কেন রায়ানের বিপদের রায়ানকে রক্ষা করুক না কেন পারুলের ভালো দিক কখনই তার চোখে ধরা পড়ে না।

আর দীর্ঘদিন ধরে রায়ানের মাকে এভাবে দেখে এসে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ার ট্রোল শুরু করেছেন। এর আগেও জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে সৃজনের মা একই ভাবে ছেলের বউকে অপছন্দ করতেন। ধারাবাহিকে বাবুর মায়ের চরিত্রটি জনপ্রিয় হয়েছিল। প্রথম দিন থেকে তিনি পছন্দ করতেন ছেলের বউকে। সে যতই ভালো কাজ করুক না কেন বৌমা তার কাছে প্রথম থেকে চক্ষু শূল ছিল। আর ঠিক একইভাবে পারুলের সাথেও তাই হচ্ছে। রায়ানের মা যেন দ্বিতীয় বাবুর মা তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ ৩০ পেরোতেই ভয়ংকর অবস্থা! গুরুতর শারীর সমস্যায় জর্জরিত শায়ক চক্রবর্তীর! করতে হলো সিটি স্ক্যান! কি হয়েছে অভিনেতার?

এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই ট্রোল, সমালোচনা করছে। পারুল বহু বার রায়ানের জীবন বাঁচিয়েছে, রায়ানকে বিপদের মুখ থেকে ফিরিয়ে এনেছে। কিন্তু তারপরেও পারুলের সুখ্যাতি করা তো দূর পারুলকে কিভাবে রায়ানের থেকে দূরে নিয়ে যেতে হয় কিভাবে ছেলে বৌমার সংসার ভাঙতে হয় সেই প্ল্যানে করে যাচ্ছেন তিনি। আর এই দেখেই দর্শকরা দাবি করছে দ্বিতীয় বাবুর মা এসেছে জি বাংলার পর্দায়।

Back to top button